ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু ফেরিওয়ালার
দি নিউজ লায়ন; রাস্তা পার হওয়ার সময় ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক ফেরিওয়ালার। মৃতের নাম নারায়ণ চন্দ্র সাউ (৫৬) বাড়ি উড়িষ্যার জলেশ্বরে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া নিমদিঘি মোড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে নারায়ন চন্দ্র সাউ উড়িষ্যার বাসিন্দা হল উলুবেড়িয়া বাহিরতফা গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার দুপুরে কাজ সেরে যখন নারায়ন চন্দ্র সাউ বাড়ি ফেরার জন্য নিমদিঘি মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন সেই সময় কোলাঘাট অভিমুখে যাওয়া একটি ট্যাঙ্কার তাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘাতক ট্যাঙ্কারের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Post a Comment